বন্দরে লিপি ওসমানের আরোগ্য কামনায় দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৮:৩৭ পিএম
করোনা সংকটে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ভূমিকা পালনাকারি মমতাময়ী মা উপাধি পাওয়া সালামা ওসমান লিপি আবারও অসুস্থ্য হওয়ায় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা চরম উদ্বিগ্ন হয়ে পরেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা নামাজের পর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের উদ্যোগে সাংসদ পত্নী লিপি ওসমানের রোগমুক্তি কামনা করে বন্দরে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে সাংসদ পত্নী লিপির দ্রুত আরোগ্য কামনা করে কদমরসুল দরগা মসজিদ,ইস্পাহানি বড় মসজিদ,বায়তুল আমান জামে মসজিদ,বাগবাড়ী জামে মসজিদনবীগঞ্জ টি-হোসেন জামে মসজিদ,নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় অংশ নেন প্রবীন আ’লীগ নেতা সিরাজ আহমেদ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান কমল,২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি জাকির হোসেন প্রধান ,শ্রমিকলীগ নেতা রিপন প্রধান, মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম,মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।


