সালমা ওসমান লিপি’র রোগমুক্তি কামনায় আনিসুরের উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৮:২৪ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সকল সদস্যের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি আনিসুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিল ও রান্না করা খাবর বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ১৬ অক্টোবর ) বাদ জুম্মা ফতুল্লার পিলকুনী আলকারীম দারুল ইসলামীয়া এতিম খানা ও মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে দোয়া মাহফিলে ওসমান পরিবারের সকল সদস্যের রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে রান্না করা খাবর বিতরণ করা হয়।


