Logo
Logo
×

নগরের বাইরে

গায়ে হলুদের আসর থেকে ধর্ষণ মামলায় বর গ্রেফতার

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৮:২১ পিএম

গায়ে হলুদের আসর থেকে ধর্ষণ মামলায় বর গ্রেফতার
Swapno

শুক্রবার (১৬ অক্টোবর) তার বিয়ে। আর বিয়ের আগের সন্ধ্যায় হলুদের ছোঁয়া হবেনা তাই কি হয়? আর তাইতো আত্মীয়-স্বজনের হলুদ ছোঁয়ার নেয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বর বেশে হলুদের মঞ্চে বসেছেন ইসতিয়াক আহমেদ (৩০)।

 

কিন্তু তার আনন্দে বাঁধ সাধতেই যেন অনেকটা বে-রসিক হয়েই হাজির হয় পুলিশ। তার আগের প্রেমিকার করা ধর্ষণ মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে।

 

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায়। আগের প্রেমিকার করা ধর্ষণ মামলায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ইসতিয়াককে গ্রেফতার করে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইসতিয়াক নাগবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

 

বাদীর করা অভিযোগ থেকে জানা যায়, ইসতিয়াকের সাথে তার চার বছরের প্রেমের সম্পর্ক। এর মধ্যে ইসতিয়াক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে।

 

সর্বশেষ গত ডিসেম্বরের শেষের দিকে নাগবাড়ীর জিকুদের চারতলা বাড়ীর তৃতীয় তলার দক্ষিণ পার্শ্বে ইসতিয়াক আহম্মেদের ভাড়া বাসায় তাদের শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায়ে সে বিয়ের কথা বললে ইসতিয়াক নানা টালবাহানা ও কালক্ষেপন করে।

 

বুধবার (১৪ অক্টোবর) ইসতিয়াক অন্যত্র বিয়ে করছে জানতে পেরে বাদী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

 

ইসতিয়াকের দাবী, বাদীর সাথে তার তিন বছর যাবত প্রেমের সম্পর্ক আছে। এর মধ্যে বাদীর বাসায় তাদের উভয়ের সম্মতিতেই দুই বার শারীরিক মেলামেশা হয়েছে। কিন্তু তার বাবা-মা এই সম্পর্কটি মেনে নিতে অস্বীকার করে এবং অনত্র তার বিয়ে ঠিক করে। বিষয়টি সে তার প্রেমিকাকে জানিয়েছে বলে সে জানায়।

 

এই বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেয়ে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার পর স্থানীয়দের সহায়তায় ইসতিয়াককে গ্রেফতার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন