খালেদা জিয়াসহ নেতাদের রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৭:০৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের রোগমুক্তি ও সুস্থতা কমনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সম্পাদক ও ২নং ওর্য়াড যুবদলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক শেখ মোহাম্মদ অপু, সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কাউছার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলে যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান লিমন. ছাত্রদল নেতা হারুন, মাজহারুল ইসলাম, মোফাজ্জল হোসেন আনোয়ার, নুরউদ্দিন নুরু, মাঈনুল, ইব্রাহিম, সবুজ, রুবেল, হানিফ সাউদ, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাহার, ইব্রাহিম, রাশেদুল ইসলাম রাব্বি, রবিউল ইসলাম, বাবু, শফিকুল, ফারুক, পাপ্পু ও মাসুম প্রমূখ।
দোয়া ও মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন আমরা যুবদল ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব, আমাদের মাঝে কোন বেদাভেদ নাই।
আগামী দিনে কেন্দ্রীয় নেতারা যে ভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেই ভাবে কাজ করব। যারা অসুস্থ তাদের সুস্থতা কমনা করিছি আল্লাহতালা যেন তাদের কে সুস্থতা দান করেন।


