Logo
Logo
×

নগরের বাইরে

ওপেন হাউজ ডে ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:২৩ পিএম

ওপেন হাউজ ডে ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
Swapno

“ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে” ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ কমিটির  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) বিকেলে ফতুল্লা মডেল থানার আয়োজনে এ সভা  অনুষ্ঠিত হয়।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম, মোশাররফ হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

 

আমন্ত্রিত অতিথি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর মোজাম্মেল আলী , সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল,  বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ ও জনতা কাধে কাধ মিলিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ, দূর্নীতি, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ কিভাবে দূর করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এবং আসন্ন শারদীয় দূর্গোৎসব সফলভাবে আয়োজন করতে পুলিশ বদ্ধ পরিকর।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেই সাথে করোনা মহামারির সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার বিষয়েও যত্নবান থাকবে পুলিশ সদস্যরা।

 

কোন প্রকার পূজা মন্ডপ গুলোতে অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ সদস্যরাও তৎপর থাকবে। পূজার সময়ে পুলিশ বিশেষ সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবো।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন