সদর উপজেলায় পল্লী উন্নয়ন এর ঋণ বিতরণ
জাহাঙ্গীর হোসেন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:০০ পিএম
আবর্তন ঋণের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় কর্তৃক সদর উপজেলার জালকুড়ি মালিবাগ সমিতিকে আত্ম কর্মসংস্থান কর্মসূচি দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমিতির ১৪জন মহিলা সদস্যদের মাঝে মোট ৪ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি ও মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নূর হোসেন।
এ সময় অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, সহকারি কর্মকর্তা নমিতা রানী মন্ডল, হিসাব রক্ষক আবদুর রাজ্জাক ও পরিদর্শক মোঃ শাহাদুল্লা মিয়া প্রমূখ।


