বন্দরে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক বেশি দামে আলু বিক্রির অপরাধে বন্দরে ভ্রাম্যমান আদালত দুই আলু বিক্রেতাকে জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা শারমিন নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বন্দরে বিভিন্ন হাট বাজারে অসাধু আলু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আলুর বাজারে অস্থিরতা সৃষ্টি করে।
এ সুবাদে বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নেতেৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার, সোনাকান্দা হাট ও বন্দর বাজারসহ বিভিন্ন হাট বাজার মনিটরিং করার সময় দুই আলু বিক্রেতা অধিকমূল্যে আলু বিক্রির সময় ভ্রাম্যমান আদালতের নজরে পরে। পরে ভ্রাম্যমান আদালত দুই আলু বিক্রেতাকে অর্থদন্ড করে।


