Logo
Logo
×

নগরের বাইরে

পরিবহন শ্রমিকের আড়ালে মাদকের কারবার

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:৪৬ পিএম

পরিবহন শ্রমিকের আড়ালে মাদকের কারবার
Swapno

মাদক কারবারের জন্য বিভিন্ন পন্থা বেছে নেয় কারবারীরা। তেমনি ট্রাকের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশে মাদকের কারবার করতো মমিন আলী (৩২) ও জুয়েল হোসেন (২৫)। কিন্তু শেষ রক্ষা হয়নি।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম হতে ঢাকায় আসার সময় রূপগঞ্জ কালনী বাসস্ট্যান্ড এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের ট্রাকে অভিযান চালায় র‌্যাব-১১’র একটি দল। ৯ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয় তাদের। জব্দ করা হয় ট্রাক। 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জসিম উদ্দীন চৌধুরী, (পিপিএম)।
 
র‌্যাব জানায়, গাড়ির ড্রাইভার মমিন আলী চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জ থানাধীন হরিনগর তাঁতিপাড়া এলাকার মোঃ ফুটু আলীর ছেলে এবং হেলপার জুয়েল হোসেন নওগাঁ’র নিয়ামতপুর থানাধীন তুলারভাইল এলাকার ফজল আলীর ছেলে।
 
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত চালক ও হেলপারের ছদ্মবেশে ট্রাকযোগে অভিনব কায়দায় চট্টগ্রাম হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতো। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন