Logo
Logo
×

নগরের বাইরে

কাঞ্চন পৌর মেয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:২৭ পিএম

কাঞ্চন পৌর মেয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
Swapno

রূপগঞ্জে কাঞ্চন পৌর মেয়র ফুটবল টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাঞ্চন পৌরসভার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাঞ্চন পৌরসভা কর্মচারী (জুনিয়র) দল কর্মচারী (সিনিয়র) দলকে ২-১ গোলে পরাজিত করে। 

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পৌর সচিব এটিএম নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। 

 

এসময় প্যানেল মেয়র পনির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন ভুট্রু, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হক সরকার, গিয়াসউদ্দিন, সেলিম শিপু, এফএনএফ ফাউন্ডেশন, কাঞ্চন এর সাবেক সভাপতি আমিনুল ইসলাম, মাছুদ চৌধুরী, মোস্তফা মোল্লা প্রমুখ। 

 

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন