Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্পসহ স্ট্যাম্প তৈরির মেশিনসহ গ্রেফতার ১

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:২৩ পিএম

সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্পসহ স্ট্যাম্প তৈরির মেশিনসহ গ্রেফতার ১
Swapno

সিদ্ধিরগঞ্জে সিআইডি পুলিশের অভিযানে বিপুল পরিমান জালস্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির মেশিনসহ গ্রেফতার-১। গত বুধবার বিকেলে থানার কান্দাপাড়া এলাকায় হাজী মনর উদ্দিন মাকের্টে কেয়ার ষ্টেশনারী দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর জোন সিআইডি’র সিনিয়র এএসপি মোঃ জহিরুল হক সবুজ ও সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ২নং ওয়ার্ড কান্দাপাড়া এলাকার কেয়ার প্রিন্টিং, কেয়ার ষ্টেশনারী ও কেয়ার ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালায়। 

উক্ত অভিযানে বরগুনা জেলার তালতুলী থানার কবিরাজপাড়া এলাকার মোঃ ফারুক আহম্মেদের ছেলে রাজু আহমেদ অমিত(২০)কে গ্রেফতার করা হয়। পরে তার দোকান(কেয়ার ষ্টেশনারী) ও মদিনা মসজিদ এলাকায় তাহার গোডাউন তল্লাশী করে বিপুল পরিমান ১’শ ও ৫’শ টাকার বিশেষ নন জুডিশিয়াল স্ট্যাম্প ২, ৩, ৫, ১০ ও ২০’টাকার রেভিনিউ স্ট্যাম্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, স্ট্যাম্প তৈরির ডাইস, স্ট্যাম্প তেনীর মেশিনসহ আরো অনেক কাগজপত্র উদ্ধার করা হয়। 

যার মূল্য প্রায় ২’কোটি টাকা। ধৃত রাজু আহমেদ অমিতের বিরুদ্ধে  মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন