অপহৃত কিশোরী আড়াইহাজার থেকে উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৬:৪২ পিএম
নগরীরর দেওভোগ থেকে অপহৃত (১৫) এক কিশোরীকে আড়াইহাজার থেকে উদ্ধার করেছে পিবিআই, নারায়ণগঞ্জ। বুধবার বিকালে মেডিক্যাল পরীক্ষা ও আদালতে জবানবন্দীর পর কিশোরাীকে তার মায়ের হেফাজতে দিয়েছে পিবিআই ।
গত মাসের ১০ তারিখে নয়ন নয়ন নামে এক যুবক অপহরণ করে নিয়ে গেলে আদালতে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জের খানপুর বৌবাজার এলাকার মতিনের ছেলে নয়ন (১৮) তার সহযোগীদের নিয়ে গত ১০ সেপ্টেম্বর বিদ্যানিকেতনের সামনে থেকে মাইক্রোবাসে ওই বিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার পর মা রূপালী ধর বাদী হয়ে নয়নসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়নগঞ্জ আদালতে পিটিশন (নং- ৩৪৯/২০২০) মামলা করেন। আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য পিবিআই নারায়নগঞ্জকে নির্দেশ দেন।
পিবিআই নারায়নগঞ্জ উপ-পুলিশ পরিদর্শক আবু সায়েম মামলাটির তদন্তভার গ্রহন করেন। মামলার তদন্তভার গ্রহন করার পর অপহৃতাকে উদ্ধারের লক্ষ্যে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
পরে মামলার নিয়োজিত গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, পিবিআই নারায়নগঞ্জ জেলা এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় তদন্তকারী অফিসার এর নেতৃত্বে একটি টিম কিশোরীর অবস্থান নিশ্চিত হয়ে আড়াইহাজার থানার কল্যানদী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর কিশোরীর মেডিকেল পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করার পর আদালতের নিদের্শে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়।
তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে আভিযান অব্যহত হয়েছে।


