Logo
Logo
×

নগরের বাইরে

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৪:৪৯ পিএম

গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Swapno

রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় শিল্পী (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত গৃহবধূ হলেন উপজেলার মাহনা এলাকার হেফাজুলের ছেলে লিটন মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের স্বামী-দেবর-শশুরের বরাদ দিয়ে জানা গেছে, স্টোক করে মারা যায় গৃহবধূ শিল্পী। 

এদিকে, নিহতের ভাইয়ের দাবি, শিল্পীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির এস আই আলাউদ্দিন জানান, মাহনা এলাকায় স্টোক করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান মোল্লা বলেন, মাহনা এলাকার গৃহবধূর মৃত্যুর খবরটি আমি শুনেছি তবে কিভাবে মারা গেছে এ বিষয়টা আমি নিশ্চিত না। ঘটনাস্থলে এস আই আলাউদ্দিনকে পাঠানো হয়েছে। বিষয়টা আলাউদ্দিন বলতে পারবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন