সিদ্ধিরগঞ্জে দুই কোচিং সেন্টারকে জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৯:২৪ পিএম
সরকারি নির্দেশ অমান্ন করে করোনাকালিন সময় কোচিং সেন্টার খোলা রাখায় জ্ঞানের আলো কোচিং সেন্টার ও নিউরন কোচিং সেন্টার নামে দুই কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে কোচিং সেন্টার দুটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ দিকে সিদ্ধিরগঞ্জ চৌধুরিবাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা নেতৃত্বে এই ভ্রাম্যমান অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা জানান, সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও স্বাস্থ্যবিধি না মেনে বাণিজ্যকভাবে কোচিং খোলা রাখায় ৫০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করা হয়।


