Logo
Logo
×

নগরের বাইরে

জাতীয় স্যানিটেশন  মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:৪৩ পিএম

জাতীয় স্যানিটেশন  মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

 

এছাড়া এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন