Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে কুপিয়ে জখম,কিশোর গ্যাং লিডার গ্রেফতার

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:২৪ পিএম

ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে কুপিয়ে জখম,কিশোর গ্যাং লিডার গ্রেফতার
Swapno

ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দিতে চেষ্টা করে বড় বোন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে কিশোর গ্যাংয়ের লিডার জীবন। পরে গার্মেন্টস কর্মী বড় বোনকে কুপিয়ে গুরুতর আহত করে জীবন (১৯)।

 

এঘটনায় মঙ্গলবার রাতে ফতুল্লার ইদ্রাকপুরের শিহারচর এলাকার শাজাহান রোলিং মিলস এর সামনে এক অভিযান চালিয়ে জীবনকে (১৯) গ্রেফতার করে র‌্যাব-১১।

 

বুধবার এক প্রেস বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নারায়ণগঞ্জ আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান সদরের সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মো. সুমিনুর রহমান।

 

ঘটনার বিবরণে জানা যায়, আহত গার্মেন্টস কর্মীর ছোট বোনকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতো ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুরের কবির হোসেনের ছেলে জীবন।

 

সোমবার সে তার কিশোর গ্যাংয়ের দশ-পনের জন সদস্য নিয়ে গার্মেন্টস কর্মীর বাসায় প্রবেশ করে ছোট বোনকে ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনায় গার্মেন্টস কর্মী বাধা দিলে তাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায় তারা।

 

পরে এলাকাবাসি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান উন্নত চিকিৎসার জন্য থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর্রামশ দেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানকার চিকিৎসক তার আক্রান্ত স্থানে ১৮ টি সেলাই দেন।

 

এঘটনায় গার্মেন্টস কর্মীর মা বাদি হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করার পর এই অভিযান চালায় র‌্যাব-১১। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন