Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গর্ভবতী নারী, শিশু, ও প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:১৮ পিএম

ফতুল্লায় গর্ভবতী নারী, শিশু, ও প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান
Swapno

ফতুল্লার সেহাচর এলাকায় মমিনুল ইসলাম আলামিনের বাড়ির টিকাদান কেন্দ্রে গর্ভবতী নারী, শিশু, ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের টিকা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধীক শিশু, গর্ভবতী নারী, ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের মাসিক টিকা প্রদান করা হয়।

 

এসময় টিকা প্রদানকারী মমিনুল ইসলাম আলামিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিনামূল্যে প্রতিমাসে এসব টিকা প্রদান করা হয়। আমি ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দায়িত্বে আছি।

 

প্রতিমাসেই আমার এই কেন্দ্রে সরকারী টিকাগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার শতাধিক গর্ভবতী নারী, শিশু ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের বিভিন্ন বিষয়ে টিকা দেওয়া হয়েছে। আগামীতেও এই কার্যক্রম চলবে। সুস্থ্য জীবনের জন্য এসব টিকার বিকল্প নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন