Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের ঘটনায় মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের ঘটনায় মামলা
Swapno

সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আটক ম্যানেজার আবু বক্করের (৫৭) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভুগী দুই বোনের পিতা। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত উক্ত মামলায় আটককৃত ম্যানেজারকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আসামী আবু বক্কর নোয়াখালীর সেনবাগ থানাধীন দেবীসিংহপুর গ্রামের মৃত মজিবুল্লাহর ছেলে। সে মিজমিজি কান্দাপাড়ায় জাহাঙ্গীর মালিকানাধীন ইব্রাহীম ভিলার ম্যানেজার হিসেবে চাকরীরত।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সোমবার দুই মেয়েকে পাশের বাসার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া নিয়ে শ^াসন করেছিলেন পিতা। পরে তারা রাগ করে খালার বাসায় যাওয়ার পথে ইব্রাহীম ভিলার ম্যানেজার তাদেরকে ডেকে নিয়ে যায় এবং রাতে তার বাসায় থাকার কথা বলে খাবার এনে দেয়। পরে গভীর রাতে প্রথমে বড় বোন এবং পরে ছোট বোনকে ধর্ষণ করে আবু বক্কর।

এ ঘটনার পর আবু বক্কর তার নিজের দেশের বাড়ী নোয়াখালী চলে যাওয়ায় তার ফিরে আসার অপেক্ষায় বাদি কাল ক্ষেপন করেন। পরে আবু বক্কর ফিরে এলে বাদি পুলিশকে অবগত করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় আবু বক্করকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন