Logo
Logo
×

নগরের বাইরে

স্বর্ণপদক পেলেন জামপুর ইউপি চেয়ারম্যান শীপলু

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:৫৪ পিএম

স্বর্ণপদক পেলেন জামপুর ইউপি চেয়ারম্যান শীপলু
Swapno

করোনা ভাইরাস মোকাবেলায় স্মরণীয় ভূমিকা রাখার পাশাপাশি নিজ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজ করায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর পক্ষ থেকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হামীম শিকদার শীপলুকে স্বর্ণপদক দেয়া হয়েছে। 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার জামপুর ইউনিয়নের সকল মেম্বার ও ইউনিয়নবাসী চেয়ারম্যান হামীম শিকদার শীপলুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

চেয়ারম্যান হামীম শিকদার শীপলু বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। 

আর আওয়ামীলীগ মানেই উন্নয়ন ও জনসেবা। তাই আমি আমার ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন