Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তিন সহদরের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:৪৬ পিএম

বন্দরে তিন সহদরের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ 
Swapno

বন্দরে গার্মেন্টেস পোশাক তৈরী প্রতিষ্ঠানের এক কন্ট্রাকটারকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের ৩ সহোদরের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর সোমবার রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। 

ওই সময় আহত র্গামেন্টস কন্ট্রাকটারের মাহাবুরের ডাক-চিৎকার করলে পার্শ্বের দোকানে ক্রিকেট খেলা দেখার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।  এ খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে হত্যার চেষ্টা কাজে ব্যবহৃত অটোবাইকটি আটক করে। 

আহত মাহাবুব মিয়া (৩৫) বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুরবাগ গ্রামের সিরাজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।  

আহত মাহাবুব মিয়ার পরিবারের অভিযোগ, একই গ্রামের নূরুজ্জামানের পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমাদের পূর্ব শত্রুতা চলছিলো।  এ শত্রুতার জের ধরে গত ১২ অক্টোবর সোমবার রাত ১০ টার দিকে মাহাবুব গার্মেন্টস থেকে  বাড়ি ফেরার পথে  লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডের সামনে আসে।

 ওই সময় উৎপেতে থাকা টকন আলী ও তার দুই ভাই রুহুল আমিন ও মনির হোসেন মিলে মাহাবুবকে হত্যার উদ্যেশ্যে বেদম  মারধর  করে। ওই সময় মাহাবুবের ডাক-চিৎকার শুনে পার্শ্ববর্তী  দোকানে ক্রিকেট খেলা দেখা লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ওই সময় হামলাকারি তিন ভাই অটো রেখে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন আহত মাহাবুবকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।  এ খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আবুল কাশেম ঘটনাস্থলে উপস্থিত  হয়ে  পরিস্থিতি  নিয়ন্ত্রনে আনে। এবং অটোবাইক আটক করে  তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। 

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন