Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সরকারি হালট বেদখল শশ্মান বৃদ্ধিতে বাধা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:২৯ পিএম

বন্দরে সরকারি হালট বেদখল শশ্মান বৃদ্ধিতে বাধা
Swapno

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের  ২৩ নং ওয়ার্ডে বন্দর কেন্দ্রীয় শশ্মানের আশপাশ দিন দিন বেদখ হয়ে যাচ্ছে। বেশ কিছু দিন যাবত শশ্মানের পশ্চিম পাশের সরকারি হালটটি ইতিমধ্যে ভরাট করে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। 

নাসিক এ হালট দিয়ে জন সাধারণের চলাচলের রাস্তা নির্মাণের চেষ্টা করলেও দখলদারদের করণে রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না। 

এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের নেতারা সরকারি হালট দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে খাচ্ছে। এভাবেই দখল হচ্ছে সরকারি সম্পত্তি ও শশ্মানের আশপাশ। এতে করে শশ্মানের হিন্দু নেতারা বাধা দিলে রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। 

হিন্দু নেতারা বলেন, শশ্মানটি লাশ দাহ করতে ও বিভিন্ন পূজার জন্য জায়গা সংকুলান হচ্ছে না। যার দরুন শশ্মানটি বৃদ্ধি করা প্রয়োজন। শশ্মানের আশপাশের সরকারি জায়গা ও হালট বেদখল হয়ে যাওয়ায় শশ্মান বৃদ্ধি করা যাচ্ছে না। 

শশ্মানটি সরকারি নাসিকের আওতাধীন তদুপরি এখানে ধর্মীয় অনুভ’তি কাজ করছে। আমরা চাই শশ্মানটি বৃদ্ধি করে যাতে লাশ দাহ করতে বা পূজা পালন করতে কোন অসুবিধা না হয়।

 এ ব্যপারে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের সাথে আলাপ কালে তিনি জানান, শশ্মানের সম্পত্তী কেউ দখল করে রাখেনি। কোন উপসনালয়ের সম্পত্তী দখল করার এখতিয়ার কারো নেই। আপনারা আমাকে জানিয়েছেন বিষয়টি আমি খতিয়ে দেখছি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন