Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:২৬ পিএম

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
Swapno

র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলদল বন্দরে অভিযান চালিয়ে ১’শ ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সেট উদ্ধারসহ সোনারগাঁয়ের তিন মাদক কারবারিকে আটক করেছে। 

গত ১২ অক্টোবর সোমবার রাতে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধূরীবাড়ী অটোস্ট্যান্ডের সামনে থেকে উক্ত ইয়াবাসহ এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১১ বাদী হয়ে আটককৃত তিন মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজুৃ করেন। যার মামলা নং- ১৪(১০)২০। 

আটককৃত মাদক কারবারিরা হলো সোনারগাঁ থানার ফুলবাড়ীয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রকিব (৩৫) একই এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে শিপলু (৩৬) ও একই থানার ছোট সাদির এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুর রশীদ (৩৫)। 

থানা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সোমবার র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ফরিদুর রহমানসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানাধীন রেললাইন এরাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদে জানতে পারে বন্দর চৌধূরীবাড়ী অটোস্ট্যান্ডের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছে । 

উক্ত সংবাদের ভিত্তিতে উল্লেখিত টহলদল দ্রুত ঘটনাস্থলে এসে ১’শ ৬৫ পিছ ইয়াবা ও তিনটি মোবাইল সেট উদ্ধারসহ সোনারগাঁ এলাকার মাদক ব্যবসায়ী রকিব, শিপলু ও আব্দুর রশীদকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন