Logo
Logo
×

নগরের বাইরে

পরিবারের ৬ জনই মাদক ব্যবসায়ি, ৯১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:৫৮ পিএম

পরিবারের ৬ জনই মাদক ব্যবসায়ি, ৯১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
Swapno

সোনারগাঁয়ে ৯ হাজার ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মোঃ শাহা আলী (৪০)। রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট সাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলমের পরিবারের ৭ সদস্যের ৬জনই মাদক ব্যবসায়ি। এক সদস্য প্রবাসী।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথা জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মোঃ শাহা আলী সোনারগাঁ থানাধীন পঞ্চবটী এলাকার মোঃ আঃ রব মিয়ার ছেলে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ সে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। 

গোপন অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মাদকসহ গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

তিনি আরও জানান, মোঃ শাহা আলী ইতঃপূর্বে মাদক বিক্রির দায়ে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। তার দুই ভাই নজরুল এবং শাহ আলম মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে বর্তমানে কারাগারে রয়েছে এবং তার তিন বোন প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে সে স্বীকার করে। 

সাত ভাইবোনের মধ্যে তার এক ভাই বিদেশে থাকে, গ্রেপ্তারকৃত মোঃ শাহা আলীসহ বাকী ৬ জনই মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

 শাহ আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন