Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৭:৫৭ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু
Swapno

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত মারিয়া (৬) মৃত্যু হয়েছে। সে উপজেলার নাগেরচর এলাকার আরফত আলীর মেয়ে। সে নানাবাড়ি লেঙ্গুদীতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে ছিল। 

সেখানে বাড়ির পাশে দোকান থেকে চানাচুর কিনতে যাওয়ার সময় অভিলাস কোম্পানীর একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে রাস্তায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটির শরীরিরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন