প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি, গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৩:৪১ পিএম
ফতুল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিসহ অশালিন মন্তব্য করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ইমতিয়াজ হাসান ইমুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সে সহ তার পরিবারের লোকজন বিএনপির সমর্থীত।
রোববার (১১ অক্টোবর) রাতে ফতুল্লার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইমুকে গ্রেফতার করার পর সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত ইমতিয়াজ হাসান ইমু ফতুল্লার বক্তাবলীর গোপালনগর এলাকার আজহার আলী ওরফে এজা মিয়ার ছেলে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি সহ অশালিন মন্তব্য করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনায় বক্তাবলীর চরগড়কুল এলাকার সাইজউদ্দিন শেখের ছেলে আওয়ামীলীগের সক্রিয় একজন কর্মী মোবারক শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই আব্দুল বারেক জানান, বক্তাবলীর গোপালনগর এলাকার বিএনপি সমর্থীত ইমতিয়াজ হাসান ইমু তাহার নিজের ফেইসবুকের আইডি ইমতিয়াজ হাসান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগ নিয়ে বিভিন্ন অশ্লীল করুচিপূর্নকথাবার্তা সহ মানহানীকর আজে-বাজে মন্তব্য করে একাধিক পোষ্ট করে।
এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের চোখে পড়ে এবং তাদের ফেইসবুক চালু করার পর তারাও দেখতে পায়। পরে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী সহ দলের সিনিয়র নেতাদের বিষয়টি নিয়ে অবগত করেন।
এ ঘটনায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোবারক শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ইমুকে গ্রেফতার করে। সে সরকার সহ সরকার দলকে নিয়ে দীর্ঘদিন ধরে খারাপ মন্তব্য করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম জানান, গ্রেফতারকৃত ইমুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


