Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৩:১২ পিএম

আড়াইহাজারে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
Swapno

আড়াইহাজারে অভিমান করে রেশমা (১৬)  নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের শখেরগাও এলাকার মৃত রফিকুলের মেয়ে। 

খবর পেয়ে পুলিশ রোববার বেলা ১০টার দিকে মৃতের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মগে প্রেরণ করে। শনিবার দিবাগত রাতে সে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, জৈনক এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে কথিত ওই প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়। এ খবর শুনে নিজের শোবার ঘরে পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন