Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে এবার দুলাভাই ধর্ষণ করলো শ্যালিকাকে

Icon

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:৫৫ পিএম

সোনারগাঁয়ে এবার দুলাভাই ধর্ষণ করলো শ্যালিকাকে
Swapno

সোনারগাঁয়ে মাত্র তিনদিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের ঘটনার পর এবার দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধষর্ণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে।

 

এ ঘটনায় শনিবার (১০ অক্টোবর) রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক আরফান হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে। ধর্ষক আরফান ধর্ষিতার চাচাতো বোনের স্বামী।

 

তবে আরফানের স্ত্রী মরিয়মের দাবী, তার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। তাদের কাছে তার চাচা আবাসিক হোটেলের কর্মচারী শাহ আলম ২ লাখ টাকা দাবি করে। এ টাকা না দেওয়ায় তার স্বামীকে ফাঁসিয়েছে। মেডিকেল পরীক্ষা করার দাবী জানিয়েছেন মরিয়ম।

 

মামলায় বাদি মাদ্রাসা ছাত্রীর বাবা উল্লেখ করেন, বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের পূর্বপাড়ায় তারা বসবাস করেন। তার ভাতিজি জামাই আরফান হোসেন সাগর ভাইয়ের বাড়িতে বাস করে রাজ মিস্ত্রির কাজ করে।

 

তাদের বাড়িতে থাকার সুবাদে দীর্ঘদিন ধরে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। গত ১৯ সেপ্টেম্বর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে বের হলে তাকে জোরপূর্বক ভাবে অন্যত্র তুলে নিয়ে ধর্ষন করে।

 

বিষয়টি পরিবারকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ধর্ষক আরফান হোসেন সাগর জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন