Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর ইউপি ১নং ওয়ার্ড উপ-নির্বাচনে ইমনের জয়

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:৪৮ পিএম

বন্দর ইউপি ১নং ওয়ার্ড উপ-নির্বাচনে ইমনের জয়
Swapno

বন্দরে কিছুটা ঢিলেঢালা ভাবেই অনুষ্ঠিত হয়েছে বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড সদস্য পদের উপ-নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহন চলে।  সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তালা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে সাব্বির আহমেদ ঈমন। 


স্থানীয় ভোটাররা জানিয়েছে, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ইউসুফ মিয়া গত বছরে বিশ^ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। এ কারনে উক্ত ওয়ার্ডটি জনপ্রতিনিধি শূন্য হয়ে পরে। নির্বাচন বিধি মোতাবেক উক্ত ওয়ার্ডে শনিবার উপ নির্বাচনের দিন ধার্য করা হয়।  


উল্লেখ্য, বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ২টি ভোটে কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ৪ হাজার ৮’শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ২ হাজার ৩’শ ৭৬ জন ও মহিলা ভোটার হলো ২ হাজার ৪’শ ৩৯ জন।

 

মোট ৪ হাজার ৮’শ ১৫ জন ভোটারের মধ্যে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রে মোট ৬’শ ৮৮ টি ভোট জমা পরে। এর মধ্যে সাব্বির আহাম্মেদ ইমন তালা প্রতিক নিয়ে ৪’শ ২১টি ভোট পেয়ে নির্বাচিত হয়।

 

তার প্রতিপক্ষ প্রার্থী রত্না বেগম ফুটবল প্রতিক নিয়ে ৫ ভোট পেয়ে পরাজিত হন। ভোট গ্রহনের সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কর্মকর্তা আসমা সুলতানা শারমিন।

 

মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোক্তার হোসেন ও পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর । এ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আনসারসহ নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন