সোনারগাঁয়ে স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি
সোনারগাঁ প্রতিনিধি:
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:১৩ পিএম
সোনারগাঁয়ে নয় বছর বয়সের এক চতুর্থ শ্রেণি’র ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁয়ের সনামান্দি ইউনিয়নের পশ্চিম সনামান্দি গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে শুক্রবার (৯ অক্টোবর) রাতে সোহেল নামের একজনকে আসামী করে সোনারগাঁ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ঐদিন রাতেই এলাকাবাসি ধর্ষককে আটক করে গণধোলাই দেয়।
সোহেলের বাবা মা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে।
বাদী মামলায় উল্লেখ করেন উপজেলা সনামান্দি ইউনিয়নের পশ্চিম সনামান্দি গ্রামে বসবাস করেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মেঝ মেয়ের জন্য স্থানীয় একটি মাদ্রাসায় খাবার নিয়ে যায় তার বড় মেয়ে।
খাবার দিয়ে আসার সময় সনামান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে সোহেল তার মেয়েকে রাস্তায় আটকিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরে বাড়িতে এসে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং সে তার পরিবারকে জানায়। পরের দিন শুক্রবার রাতে সে (ধর্ষিতার বাবা) বাদী হয়ে থানায় মামলা করে।
এদিকে শুক্রবার রাতে এলাকাবাসি সোহেলকে আটক করে গণধোলাই দেয়। সোহেলকে পুলিশের হাতে তুলে দেয় তার বাবা-মা। বর্তমানে পুলিশ পাহারায় সোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসি উত্তেজিত হয়ে ধর্ষককে কিছু প্রহার করেছে। এখন তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।


