Logo
Logo
×

নগরের বাইরে

এতিম শিশুদের পাশে থাকার অঙ্গিকার কাঞ্চন পৌর মেয়রের

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৫:৩৪ পিএম

এতিম শিশুদের পাশে থাকার অঙ্গিকার কাঞ্চন পৌর মেয়রের
Swapno

রূপগঞ্জে এতিম শিশুদের যেকোন সুবিধা অসুবিধায় পাশে থাকার অঙ্গিকার করেছেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। শনিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় অবস্থিত সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

এসময় উপস্থিত ছিলেন সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মারজিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল ইসলাম, সমাজ সেবক নজরুল ইসলাম, শাহীন মিয়া, হালিম মিয়া, শাকিল আহমেদ টিপু প্রমুখ। 

 

এসময় পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম শিশুদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যে এতিম কখনো এমন ভাবনা মনে আনবে না। তোমরাই লেখাপড়া শিখে আগামীদিনে এদেশের নেতৃত্ব দিবে। 

 

তোমরা যেন বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারো সেজন্য সরকার তোমাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়া লেখাপড়া শেখার পথে তোমাদের যে কোন সমস্যায় আমি তোমাদের পিতার ন্যায় পাশে আছি। তোমরা যে কোন ব্যাপারে নির্দিধায় আমাকে অবহিত করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন