Logo
Logo
×

নগরের বাইরে

পেটের ভিতরে করে ইয়াবা পাচার, সিদ্ধিরগঞ্জে আটক 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০২:৫৫ পিএম

পেটের ভিতরে করে ইয়াবা পাচার, সিদ্ধিরগঞ্জে আটক 
Swapno

অভিনব পদ্ধতিতে পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় মো. জাহাঙ্গীর হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। আটকের পর তার পেটের ভিতর লাল টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২০টি ইয়াবার পোটলা যার প্রত্যেকটিতে ৪৭ পিস করে মোট ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

শনিবার দুপুরে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক মো. জাহাঙ্গীর হাসান নওগাঁ জেলার সদর থানাধীন রজাকপুর গ্রামের মোঃ আতোয়ার রহমানের ছেলে। 


মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, মো. জাহাঙ্গীর হাসান দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে।

 

এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর শুক্রবার উক্ত ইয়াবা পাচারকারী একই কৌশলে চট্টগ্রাম হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডে চেকপোষ্ট স্থাপন করে। ওই সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস থেকে তল্লাশীকালে সন্দেহজনকভাবে জাহাঙ্গীর হাসানকে আটক করা হয়। 


আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হাসানের কথা ও আচরণে অসংলগ্নতা ও অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর গোপনসূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জের সদর থানাধীন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু বিশেষ রয়েছে। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত জাহাঙ্গীর হাসান স্বীকার করে যে তার পেটের ভিতর লাল টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২০টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৪৭ পিস করে মোট ৯৪০ পিস ইয়াবা রয়েছে। 


সে আরও স্বীকার করে যে, চট্টগ্রামে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং পরবর্তীতে কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে।

 

অতঃপর তাকে কলা এবং পাউরুটি খাওয়ানোর পর হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে লাল টেপ মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ২০টি পোটলা বের করে দেয়। উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৪৭ পিস করে মোট ৯৪০ পিস ইয়াবা পাওয়া যায়। 
আটক মো. জাহাঙ্গীর হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন