Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোর গ্যাংদের সংঘর্ষে কিশোরের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:৪০ এএম

ফতুল্লায় কিশোর গ্যাংদের সংঘর্ষে কিশোরের মৃত্যু
Swapno

ফতুল্লায় কিশোর গ্যাংদের সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ গেছে আরেক কিশোরের। নিহতের নাম নাইম (১৭)। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম লিমন বলে জানা গেছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় হৃদয় ও হাবিব নামে দুই কিশোরকে আটক করেছে। এরা সকলেই গার্মেন্ট শ্রমিক। নিহত নাইম ইসদাইর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসদাইর বুড়ির দোকান নামে পরিচিত ওই এলাকায় একাধিক কিশোর দল তৎপর রয়েছে। তাদের মধ্যে প্রায় সময়ই মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতেও দেখা যায় কিশোর দলের সদস্যদের। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সেখানে। দীর্ঘদিনের বড় ভাই, ছোট ভাই সম্বোধন, মাদক ক্রয়-বিক্রয়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহত লিমন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় হৃদয়ের এক ভাতিজাকে মারধর করে নাঈম। পরে ৯টায় হৃদয় ও হাবিব সহ আরো কয়েকজন মিলে নাঈমদের বাড়িতে যায়। সেখানে গেলে নাঈম ও লিমন মিলে হৃদয় ও হাবিবকে মারধর করে।

 রাত সাড়ে ৯টায় লিমন ও নাঈমকে রাস্তায় পেলে তাদের মারধর ও ছুরিকাঘাত করে হৃদয় ও হাবিব সহ অন্যরা। এতে আহত নাঈম ও লিমনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান নাঈম।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দুই কিশোর দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। দুই পক্ষের মারামারির ঘটনায় আটক হৃদয় ছুরিকাঘাত করে নাইমকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন