ভিপি বাদলের রোগমুক্তি কামনায় অর্ধশতাধিক মসজিদে আক্তারের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৭:৩৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদলের রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন (বিএ)'র উদ্যোগে অর্ধশতাধিক মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে ।
শুক্রবার ( ১০ অক্টোবর ) বাদ জুম্মা কলাগাছিয়া ইউনিয়নের, ঘারমোড়া, দিঘলদী, আইসতলা, কলাবাগ,ছোনখোলা,মুখফলদী, ১,২নং নয়ানগর, রুস্তমপুর, আদমপুর, সেলসারদী, হাজীপুর, সাবদী, কল্যান্দী, জিওধরা, হাজরাদি-চানপুর, নিশং, কলাগাছিয়া, আলী সাহরদী, মাদবপাশা ও বুরুন্দি এলাকার প্রায় অর্ধশত মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়। দিঘলদী হুজুরবাড়ি জামে মসজিদের দোয়া পরিলনা করেন মসজিদের ইমাম ও খতিব মাও মোঃ আবুল কালাম।
এসময়ে উপস্থিত ছিলেন,দিঘলদী হুজুরবাড়ী জামে মসজিদের কোষাধ্যক্ষ মোঃ শাহিন, সমাজ সেবক তাহের আলী, হান্নান,মোঃ করিম, মোঃ মাসুদ, দ্বীন মোহাম্মদ দিলু, শাহ পরাণ, মোঃ হাসেম, মোতাওয়াল্লী আব্দুল মালেক,মকবুল হোসেন, মালে মোহাম্মদ প্রমুখ।


