Logo
Logo
×

নগরের বাইরে

শহীদ নগরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৬:১২ পিএম

শহীদ নগরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের উদ্বোধন
Swapno

শহরের ১৮নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় বিক্রমপুর সোসাইটির জমি গ্ৰহিতা ১৫০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের জন্য ৫শতাংশ জায়গায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে ‌ ।

 

শুক্রবার ( ৯ অক্টোবর ) সকাল দশটায় এ মন্দিরের শুভ উদ্বোধন করা হয় । এসময়ে বিক্রমপুর সোসাইটির চেয়ারম্যান জুলহাস মিয়া মন্দিরের জন্য ৫ শতাংশ জমির দলিল নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ও যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহাসহ বিক্রমপুর সোসাইটির জমি গ্ৰহিতাদের কাছে হস্তান্তর করেন ।

 

অশোক কুমার শর্মা'র সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, বিক্রমপুর সোসাইটির পরিচালক মো. শাহজাহান, জমি গ্ৰহিতা ডা. গৌতম দত্ত, বিশ্বজিৎ সাহা, জীবন সাহা, শংকর রায়সহ আরোও অনেকেই ।

 

প্রসঙ্গত, বিক্রমপুর সোসাইটির চেয়ারম্যান জুলহাস মিয়া ৫ শতাংশ জমি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠাতা করার জন্য দান করেন । ১৫ একর জমির জায়গা নিয়ে বিক্রমপুর সোসাইটি গঠিত । ১৫০টি হিন্দু পরিবার অত্র সোসাইটির জায়গা ক্রম করে বাড়ি করতে ইচ্ছুক ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন