সিদ্ধিরগঞ্জে দেয়াল চাপা পড়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক গার্মেন্টসকর্মী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর ছেলে রানা (১৫) আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নার্গিস আক্তার স্থানীয় আদমজী ইপিজেড এর প্রগ্রেস গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানায়, সরকারি জমির উপর আমির হোসেন নামে একব্যক্তি দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। সম্প্রতি ওই দোকানের জায়গায় সিটি কর্পোরেশনের আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় কিছু অংশ ভেঙে ফেলা হয়।
ওই ভাঙা ভবনের নিচেই একব্যক্তি মোবাইল ফোনের লোডের দোকান পরিচালনা করে আসছিলেন। ওই দোকানে গার্মেন্টস শ্রমিক নার্গিস আক্তার তার মোবাইলে টাকা লোড করার জন্য গেলে হঠাৎ করে দেয়ালের কিছু অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ওই নারীর ছেলে রানাও আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে ইপিজেডের সকল গার্মেন্টস কারখানা এক সাথে ছুটি হলে শ্রমিকরা দল বেঁধে বের হয়। এসময় রাস্তায় সংস্কারের কাজ চলছিল।
ওই নারী কোন একটা মোবাইল ফোনে বিকাশের টাকা তোলার জন্য দোকানে যান। বিকাশে টাকা তুলতে যাওয়ার সময় সিটি কর্পোরেশনের ভেঙে ফেলা একটি ভবনের পিলারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নার্গিস আক্তার স্থানীয় আদমজী ইপিজেড এর প্রগ্রেস গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।