Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে ধর্ষণের প্রতিবাদে তরুণ তরুণীর মানববন্ধন ও বিক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৮:৪৯ পিএম

কাঁচপুরে ধর্ষণের প্রতিবাদে তরুণ তরুণীর মানববন্ধন ও বিক্ষোভ
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ধর্ষণের প্রতিবাদে হাজারো প্রতিবাদী তরুণ তরুণীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্বপ্নের কাঁচপুর, কাঁচপুর সোনাপুর কলাবাগান চেয়ারম্যান পাড়া সমাজকল্যান সংস্থা, কাঁচপুর বেহাকৈর সমাজকল্যান সংস্থার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির  নানা স্লোগান দেয়া হয়।

 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সঞ্চালক রুবেল হোসাইন জানান, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আমাদের এই কর্মসূচী। এতে আমরা প্রতিবাদী আওয়াজ তুলেছি। অবশ্যই ধর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রকে আমাদের নিরাপত্তা দিতে হবে। আর যদি তা সম্ভব না হয় তবে দায়িত্বশীলদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন