সোনারগাঁয়ে সনমান্দী ইউপির দুই ওয়ার্ডে জাপার কমিটি গঠন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৮:৪৬ পিএম
উন্নয়ন ও মানবসেবার অঙ্গিকারে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডে পৃথকভাবে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে প্রেমের বাজার এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষনা করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবু নাইম ইকবাল।
মতবিনিময় সভায় সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল ও সদস্য ফজলুল হক মাষ্টার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার, মোমেন সরকার মেম্বার, বিল্লাল মুন্সী, মতিউর রহমান মতি, সিকান্দার আলী মাষ্টার, মহিলা মেম্বার খাদিজা আক্তার প্রমুখ।
এসময় নেতাকর্মীদের সর্বসম্মতিতে ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন হালিম সরকার ও সাধারন সম্পাদক আনিসুর রহমান রাসেল। এছাড়া ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন মনির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ।


