Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে 
Swapno

সিদ্ধিরগঞ্জ থানায় নারীর দায়ের করা ধর্ষণের মামলায় আব্দুল কুদ্দুছ নয়ন (৩৫) নামে এক পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর)  ভোরে রাজারবাগ পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। 


তিনি বলেন, স্বামীর-স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল। তাদের বিয়ে হয়েছে ঠিকই তবে কাবিননামা নাই। গ্রেফতারের পর আসামীকে ওই দিনই দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত আব্দুল কুদ্দুস নয়নকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালত এ নির্দেশ দেন। গ্রেফতার পুলিশ সদস্য নয়ন রাজারবাগ পুলিশ লাইনে পরিবহন শাখায় কর্মরত ছিলেন। সে ভোলার চরফ্যাশনের উত্তর চরমঙ্গলের সিরাজ মিয়ার ছেলে।

কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণের মামলায় দুপুরে আসামিকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে রিমান্ড কিংবা আসামি পক্ষের কেউ জামিন আবেদন করেননি।

এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার এক নারী (২৫) ধর্ষণের অভিযোগ এনে নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই নারী এক বিউটি পার্লারের মালিক এবং দুই সন্তানের জননি বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়ন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। 


মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদি ওই নারী সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। 


দুই বছর আগে ফেসবুকে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরেই তাদের বিয়ে হয়। 


তবে তাদের কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রির নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয় বলে ওই নারী পুলিশকে জানায়।


ওসি কামরুল ফারুক আরো বলেন, ওই নারীর আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। বুধবার রাতে ওই নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন