Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে হত্যার মামলার প্রধান আসামি প্রকাশ্যে

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৫:২৯ পিএম

আড়াইহাজারে হত্যার মামলার প্রধান আসামি প্রকাশ্যে
Swapno

আড়াইহাজারে কৃষক আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদি ও নিহতের ভাই জাফর আলী। প্রধান আসামি উচিৎপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 

সম্প্রতি, তিনি একটি জানাযার নামাজেও অংশ নিয়েছেন বলে জানান জাফর আলী। তবে পুলিশের দাবী মামলার প্রধান আসামি হানিফ মেম্বার পলাতক। তাকে পাওয়া যাচ্ছে না। 

মামলার বাদী জাফর আলী বলেন, মামলার প্রধান আসামি ইউপি সদস্য হানিফ মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ বলছে পলাতক। ২ অক্টোবর হানিফ মেম্বারের বাবা সুরুজ মিয়ার মৃত্যু হয়। জানাযায় হানিফ মেম্বার অংশ নেন। 

এছাড়াও তিনি আড়াইহাজারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তিনি আরও বলেন, এলাকার আশেপাশের প্রভাবশালী কিছু লোক তাকে সেল্টার দিয়ে যাচ্ছেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  মামলা নং- ৭(৮)২০২০ইং।

প্রসঙ্গত. ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। 

এ সময় বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এ সময় বাড়ির লোকজন বাড়িতে ছিল না। 

আনোয়ারকে বাড়িতে একাপেয়ে বেধড়ক পেটানো হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন