Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ পৌরসভার মেয়র পদে ডালিয়াকে নিয়েই আলোচনা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৮:৩৬ পিএম

সোনারগাঁ পৌরসভার মেয়র পদে ডালিয়াকে নিয়েই আলোচনা
Swapno

আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন একাধিক প্রার্থী। এদের মধ্যে এমপি পত্নী ডালিয়া লিয়াকতকে ঘিরেই এখন পৌরবাসীর ঘরে ঘরে আলোচনা চলছে। এতে অন্য প্রার্থীরা পড়েছেন কঠিন বিপাকে। 


পৌরবাসীর সঙ্গে আলাপ করে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে গাজী মুজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী অথবা নাসরিন সুলতানা ঝরার আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া নৌকার মনোনয়ন প্রত্যাশী আরও কয়েক জনের নামও ইদানিং শোনা যাচ্ছে।

 

এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে ডালিয়া লিয়াকতের একক প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার বিষয়টি প্রায় চূড়ান্ত। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন আরও কয়েকজন। অন্যদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও রয়েছে একাধিক প্রার্থী। সবমিলিয়ে গোটা পৌরসভা জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। 


তবে সাধারন ভোটাররা মনে করেন, এমপি পত্নী ডালিয়া লিয়াকতকে- দীর্ঘদিনের সফল পৌর পিতা সাদেকুর রহমান ভূঁইয়ার সমর্থনই আসন্ন নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। কেননা সাদেকুর রহমানের রয়েছে এক বিশাল ভোট ব্যাংক। এছাড়া গত নির্বাচনে ডালিয়া লিয়াকত পৌরবাসীর বাড়ি বাড়ি গিয়ে সাদেকুর রহমানের জন্য ভোট চেয়েছেন। তাই এবার সাদেকুর রহমানও ডালিয়া লিয়াকতকে বিজয়ী করতে নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে আপ্রাণ চেষ্টা চালাবেন। 


অন্যদিকে গাজী মুজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী ও নাসরিন সুলতানা ঝরার মধ্যে কেউ একজন নৌকার মনোনয়ন পেলে এবং বাকি দু’জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে নিজেদের ভোট নিজেদের মধ্যেই ভাগাভাগি করতে হবে।

 

আর মনোনয়ন বঞ্চিতরা নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেও তাদের মৌন সমর্থন পেতে পারেন কৌশলী ডালিয়া লিয়াকত। এছাড়া পৌরসভা জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। তাদের মধ্যে কোন কোন্দল না থাকায় তারা একচেটিয়া ডালিয়া লিয়াকতের পক্ষে কাজ করে যাবেন। 


পৌরবাসী জানায়, ডালিয়া লিয়াকত একজন সৎ, শিক্ষিত ও মানবিক নারী। তিনি মেয়র নির্বাচিত হলে এমপি লিয়াকত হোসেন খোকার সহযোগিতায় তিনি ব্যাপক উন্নয়ন করতে পারবেন।

 

এছাড়া ডালিয়া লিয়াকতের কোন সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী না থাকায় পৌরবাসী সুখে শান্তিতে দিনাতিপাত করতে পারবে। তাছাড়া বিচক্ষন ও সাহসী নারী ডালিয়া লিয়াকতই পারবে পৌরসভাকে মাদকমুক্ত করতে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন