সোনারগাঁ পৌরসভা : মেয়র পদে লড়বেন মুক্তিযোদ্ধা ওসমান গনী
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১১:৩৮ পিএম
আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী। গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন।
মুক্তিযোদ্ধা ওসমান গনী জানান, মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের জোড়ালো অনুরোধে তিনি আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানা, সহকারী কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, মফিজুল ইসলাম, কাজী রফিক, মহিউদ্দিন মাহী, ওবায়দুল হক মাস্টার, শাহাজাদা মিয়া, মঞ্জুর হোসেন, চাঁন মিয়া, জমশেদ হোসেন, হাবীব মীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিল্লাল প্রধান, সদস্য সচিব মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাজী মো. বেলায়েত হোসেন, সদস্য আলেয়া আক্তার সহ পৌরসভার মুক্তিযোদ্ধদের সন্তানবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আলেয়া আক্তার জানান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বারবার নির্বাচিত সফল ডেপুটি কমান্ডার। তিনি সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের দুঃসময়ের প্রকৃত বন্ধু। এছাড়া তিনি নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন পরিচিত মুখ ও পরীক্ষিত ব্যক্তিত্ব। তার হাতে পৌরবাসী সবচেয়ে নিরাপদ। তাই আমরা তাকে পৌর পিতা হিসেবে দেখতে চাই।


