Logo
Logo
×

নগরের বাইরে

ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় এমপি খোকার দোয়া ও মিলাদ 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১১:৩১ পিএম

ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় এমপি খোকার দোয়া ও মিলাদ 
Swapno


নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ একেএম নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি ও ছেলে অয়ন ওসমান’সহ ওসমান পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনায় গতকাল রবিবার সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ব্যানারে বাদ আছর সোনারগাঁ পৌরসভাস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় ওসমান পরিবারের জন্য উপজেলাবাসীর নিকট দোয়া চেয়ে আবেগঘন বক্তব্য দেন সাংসদ লিয়াকত হোসেন খোকা।


সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবালের সঞ্চালনায় এবং সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চেয়ারম্যান আব্দুর রউফ, সাধারন সম্পাদক মনির হোসেন তোতা, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব নূর হোসেন (প্যানেল চেয়ারম্যান), পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব শফিকুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ও পৌর কাউন্সিলর ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু, মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, হাজী লিয়াকত আলী, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাসমুল আলম সামসু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ রায়হান জয়,  জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান রানা, সদস্য ফজলুল হক মাষ্টার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব হারুনুর রশিদ, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল হক ভূঁইয়া, সদস্য সচিব শহীদ সরকার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য অহিদুল ইসলাম অহিদ, জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম মেম্বার, দেলোয়ার প্রধান, সাইফুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী নিলুফা আক্তার ময়না মেম্বার, শারমিন মেম্বার, জরিনা মেম্বার, মোরশেদা মেম্বার, সুরাইয়া মেম্বার, খাদিজা মেম্বার, শাহীনা মেম্বার, বিলকিস মেম্বার, জোহুরা মেম্বার, রোকসানা মেম্বার সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।  


উল্লেখ্য, নারায়ণগঞ্জের প্রসিদ্ধ ওসমান পরিবারের কয়েকজন সদস্য সম্প্রতি করোনা পজিটিভ হওয়ায় তাদের সুস্থতা কামনায় এমপি লিয়াকত হোসেন খোকা এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন