আড়াইহাজারে নদীর জালে শিশুর মরদেহ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১১:১২ পিএম
আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ শিকারের জালে ভেসে ওঠেছে ফাহাদ (৬) নামে এক শিশুর মরদেহ। সে স্থানীয় চৈতনকান্দা মধ্যাপাড়া এলাকার শাহজালাল মিয়ার ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে আটককে তার মরদেহ ভেসে ওঠে।
সে গত সোমবার সকালে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও তার হদিস কোনো পাওয়া যাচ্ছিল না। আড়াইহাজার থানার এসআই শফিক ঘটনাস্থল থেকে ফিরে এ তথ্য নিশ্চিত করেন। মৃতের পরিবারের চলছে শোকের মাতম।


