Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দুই গ্রামে সংঘর্ষ : আহত ১০ জন 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১১:১০ পিএম

বন্দরে দুই গ্রামে সংঘর্ষ : আহত ১০ জন 
Swapno

বন্দরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহত ১০ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে।  


আহতরা হলো অনিক (১৮) সাজু (১৮) ইসমাইল (১৭) ও রাতুল (১৬)।  এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ৬ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 
প্রত্যেক্ষদৃশিরা জানায়, বন্দর উপজেলার ঘারমোড়া কাজিবাড়ী এলাকার যুব সমাজের পক্ষ থেকে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।

 

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে ঘারমোড়া কাজীপাড়াস্থ স্থানীয় একটি বালুর মাঠে মাহামুদনগর বনাম ঘারমোড়া সেলুন মালিকের এক টিমের সাথে খেলা চলছিল। 


উক্ত খেলাকে কেন্দ্র করে মাহামুদনগর ও ঘারমোড়া এলাকার  উৎশৃঙ্খল যুবকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলাচ্ছে বলে এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন