Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজীর নির্দেশনায় বৃক্ষ‌রোপন ও প‌রিচ্ছন্নতা কর্মসূ‌চি 

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৩৪ পিএম

মন্ত্রী গাজীর নির্দেশনায় বৃক্ষ‌রোপন ও প‌রিচ্ছন্নতা কর্মসূ‌চি 
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী "মু‌জিব শতবর্ষ" উপল‌ক্ষ্যে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে বৃক্ষ‌রোপন ও প‌রিস্কার-প‌রিচ্ছন্নতা কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় মঙ্গলবার (৬ অ‌ক্টোবর) দুপু‌রে উপ‌জেলার চনপাড়া শেখ রা‌সেলনগর এলাকায় ' চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক ও এ্যাকশন এইড বাংলা‌দেশ' এর উ‌দ্যো‌গে এ বৃক্ষ‌রোপন ও প‌রিস্কার-প‌রিচ্ছন্নতা কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হয়।

 

এ সময়, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন অাওয়ামীলী‌গের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কের মে‌ডি‌কেল অ‌ফিসার ডাক্তার নুসরাত কা‌দির, চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কের কর্মকর্তা নুরজাহান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ৩নং ওয়ার্ড অাওয়ামীলী‌গের সাধারন সম্পাদক জাহাঙ্গীর খন্দকার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ২নং ওয়ার্ড অাওয়ামীলী‌গের সভাপ‌তি অাব্দুস সালাম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ৫নং ওয়ার্ড অাওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ইব্রা‌হিম মোল্লা, উপ‌জেলা যুবলী‌গের কার্যকরী সদস্য এস এম ইব্রা‌হিম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবম‌হিলা লীগের সভা‌পতি রুমা রহমান, সাধারণ সম্পাদক শা‌কিলা অাক্তার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী অাক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন