Logo
Logo
×

নগরের বাইরে

করোনামুক্ত হলেন জেলা পারিষদ সদস্য মোস্তফা দম্পতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৬:৫১ পিএম

করোনামুক্ত হলেন জেলা পারিষদ সদস্য মোস্তফা দম্পতি
Swapno

দীর্ঘ ২০ দিন করোনার সাথে যুদ্ধ করে করোনাকে হারিয়ে অবশেষে করোনা মুক্ত হয়েছেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী দম্পতি। 

গত ৫ সেপ্টেম্বর তিনি এবং ৭ সেপ্টেম্বর তার স্ত্রীর করোনা পজিটিভ হয়, পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার এবং তার স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে বলে মোস্তফা হোসেন চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন।একই সাথে এ কঠিন সময়ে যারা তার জন্য দোয়া কামনা করেছেন তিনি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

জানা যায়, করোনা মহামারীর কঠিন সময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন। মোস্তফা চৌধুরীর নেতৃত্বে করোনায় মৃত্যুবরণ কারী ৫০/৬০ জন মৃত ব্যক্তির সৎকার করেছেন টিম মোস্তফা-১৯। 

 

এছাড়া করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও নগদ অর্থ সহ সব ধরনের সহযোগীতায় মাঠ পর্যায়ে নিরলস পরিশ্রম করেছেন। এসকল কাজ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর প্রথমে তিনি এবং ৭ সেপ্টেম্বর তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। 

 

করোনায় আক্রান্ত হওয়ার পর তারা দুজনেই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তাদের দুজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ডাক্তারের পরামর্শে এখনো তারা আইসোলেশনে আছেন বলে জানা যায়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোস্তফা হোসেন চৌধুরী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরও টিম মোস্তফা-১৯ এর কার্যক্রম অব্যাহত ছিলো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন