Logo
Logo
×

নগরের বাইরে

জান মোহাম্মদকে সভাপতি হিসাবে দেখতে চায় এলাকাবাসী

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:২৬ পিএম

জান মোহাম্মদকে সভাপতি হিসাবে দেখতে চায় এলাকাবাসী
Swapno

বন্দরে ঐতিহ্যবাহী শাহী মসজিদ পঞ্চায়েত কমিটি সভাপতি পদ নিয়ে নানা আলোচনা ও সমলোচনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও স্থানীয় পঞ্চায়েত কমিটির অধিকাংশ লোকজন  সমাজসেবক জান মোহাম্মদ প্রধানকে পঞ্চায়েতের কমিটির সভাপতি হিসাবে দেখতে চায় বরে গনমাদ্রমকমৃেিদর সাতে তাদের মতামত ব্যেক্ত  করেছে। 

সচেতন মহলের ধারনা প্রবীণ সদস্য জান মোহাম্মদ প্রধানকে পঞ্চায়েত কমিটির সভাপতি হিসাবে মনোনীত করলে শাহীমসজিদ এলাকায় একটি শক্তিশালী ও মানসম্মত কমিটি গঠন হবে বলে এমনটাই আশা করছেন তারা। 

এ ব্যাপারে বন্দর শাহীমসজিদ এলাকার বাসিন্দা শাহানূর মিয়া গনমাধ্যমকে জানান, শাহীমসজিদ পঞ্চায়েত কমিটিতে সভাপতি ও প্রয়াত জেলা পরিষদের সদস্য মরহুম আলহাজ্ব আবুল জাহের পরিচালনা করে আসছিল। শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি পদটি শূন্য হয়ে যায়। এরপর সভাপতি পদে প্রাথী হতে একাধিক ব্যাক্তি মরিয়া হয়ে উঠে। 

সভাপতি পদে অসিন হওয়ার জন্য ইতমধ্যে বেশ কয়েকজনের নাম উঠে আসে। তবে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্য থেকে  প্রবীণ সমাজসেবক জান মোহাম্মদ প্রধান যোগ্য বলে আমরা মনে করি। তিনি পঞ্চায়েত কমিটির সভাপতি হলে কোন দ্বিধাদ্বন্দ থাকবেনা। আমরা সভাপতি হিসাবে তাকে দেখতে চাই।

 পঞ্চায়েত কমিটির সদস্য ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার গনমাধ্যমকে জানায়, মসজিদ হচ্ছে মসুলমানদের এবাদতের শ্রেষ্ঠ স্থান। মসজিদে সভাপতি হিসাবে আমরা সৎ,নামাজী, নিষ্ঠাবান ও বয়োজ্যষ্ঠো ব্যাক্তি দেখতে চাই। তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

পঞ্চায়েত কমিটির সদস্য ও ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফ জানান, পঞ্চায়েত কমিটির সভাপতি হিসাবে একজন নামাজী ও বয়োজ্যষ্ঠো ব্যাক্তিকে মনোনীত করা হোক এটা আমি চাই। সেক্ষেত্রে জান মোহাম্মদ হোক বা অন্য কেউ হোক সমস্যা নাই। 

মসজিদ আল্লাহর ঘর। দলমত নিবিশেষে ধর্মভিরু ও বিনয়ী ব্যাক্তিকে পঞ্চায়েতের সভাপতি পদে আসীন করলে সমাজ তথা সকলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। 

প্রসঙ্গত,  জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ আবু জাহের চেযারম্যান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ আগষ্ট ঢাকা আনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এরপর থেকে বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি সভাপতি পদটি শূণ হয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন