Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি গ্রামে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় সানজিদা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) সকালে তালতলা ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী শামীম মিয়াকে আটক করেছে পুলিশ। 

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ে সানজিদার সঙ্গে কুমিলা জেলার বাঞ্ছারামপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে অটোচালক শামীম মিয়ার গত ৫ মাস আগে বিয়ে হয়। 

বিয়ের পর তারা মদনপুরের চাঁনপুরে ভাড়া বাসায় থাকতো। এদিকে সানজিদা যখন জানতে পারে তার স্বামী মাদকাসক্ত তখন স্বামীর সঙ্গে সানজিদার দাম্পত্য কলহ শুরু হয়। শুক্রবার বিকেলে সানজিদা তার বাবার বাড়ি আসবে বলে তার স্বামীর সঙ্গে রওনা দেয়। পরে শনিবার সকালে লস্করবাড়ি গ্রামের আক্কা হাজীর পরিত্যক্ত বাড়ির একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সানজিদার স্বামী শামীম মিয়া জানান, শুক্রবার বিকালে তার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার কথা বললে সে তাকে নয়াপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চাঁনপুরের ভাড়াটিয়া বাসায় চলে যায়। এরপর স্ত্রীর সঙ্গে তার আর কোন যোগাযোগ হয়নি।

সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকেই সানজিদার সঙ্গে মাদকাসক্ত স্বামী শামীম মিয়ার দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে তার মেয়েকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। 

সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন