Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:১২ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান 
Swapno

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা বিভিন্ন এলাকায় পৌর মেয়রের নেতৃত্বে সামাজিক সংগঠন এফএনএফ ফাউন্ডেশন, কাঞ্চন এর উদ্যোগে করোনা ভাইরাসের জনসচেতনতায় প্রচারাভিযান কর্মসূচী পালন করা হয়েছে। এসময় সকলের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অক্সিজেন বৃদ্ধির লক্ষ্যে ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।  

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনএফ ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর পনির হোসেন, মফিকুল ইসলাম খাঁন, সাংবাদিক রিয়াজ হোসেন, জয়নাল আবেদীন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, এফএনএফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল ভূইয়া, মাছুদ চৌধুরী,  মাছুম চৌধুরী অপু, মাহবুব আলম, মোস্তফা মোল্লা, আমিনুল ইসলম বাবু, শামীম ভূইয়া, সোহেল মাহমুদ, মোক্তার হোসেন প্রমুখ। 

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাঞ্চন বাজার, বিরাব বাজার এলাকায় করোনা সচেনতায় প্রচারাভিযান করেন। সাধারন মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন