ফেসবুকে অপপ্রচার : সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৮:৫৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করায় সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে থানা তাঁতীলীগ। শনিবার বিকেলে আদমজীতে সংগঠনটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তীকর তথ্য আমার ও তাঁতীলীগের বিরুদ্ধে প্রচার হচ্ছে।
আমার ছবি এডিট করে বিএনপির মিছিল মিটিংয়ের পোষ্টারে সংযুক্ত করে আমাকে বিএনপির লোক বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি পক্ষ। কিন্তু আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।
স্বাধীনতার পূর্বলগ্ন থেকেই আমারা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগ করি বিধায় বিএনপি’র আমলে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে। জেলও খেটেছি।
আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের একনিষ্ঠ কর্মী। আমার বিরোদ্ধে যে অপচার করা হচ্ছে তা ভিত্তিহীন।
এ বিষয়ে জামায়াত-বিএনপি’র একটি চক্র আওয়ামীলীগ ও তাঁতীলীগের হাতকে দুর্বল করার গবীর ষড়যন্ত্র করছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, জামায়ত-বিএনপি চক্রটি বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে আওয়ামীলীগ বা তাঁতীলীগের কর্মীদের শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের হাত দুর্বল করা যে কৌশল অবলম্বন করছে তা বন্ধ না হলে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি লিটন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, মহানগর তাঁতীলীগের সদস্য হৃদয় হোসেন বাবু, ২নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাকিল, যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল, মহিলা বিষয়ক সম্পাদিকা আঁখী সুলতানা।


