Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জের বায়তুল আক্সা জামে মসজিদের নব নির্বাচিত কমিটি

Icon

বিশাল আহামেদ, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০১:০৮ এএম

সিদ্ধিরগঞ্জের বায়তুল আক্সা জামে মসজিদের নব নির্বাচিত কমিটি
Swapno

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি উত্তরপাড়ায় বায়তুল আক্সা জামে মসজিদের নব নির্বাচিত পরিষদ পরিচালনা কমিটির পরিচিতি সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে মসজিদ প্রাঙ্গণে উক্ত পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মসজিদ পরিষদ পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ ফজর আলী, হাজী মোঃ নুরুল ইসলাম, মোঃ এন্নত আলী মেম্বার, মোঃ হাবিজ উদ্দিন, হাজী রোকশত আলী, মোঃ ইন্না আমিন, মোঃ চান মিয়া, মোঃ লাল মিয়া, আফসার উদ্দিন ফকির, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আসলাম মাদবর, সাহাবুদ্দিন সাহু, মজিবর রহমান, তসলিম হোসেন।

এছাড়া মসজিদের কার্যকরি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, সিনিঃ সহ সভাপতি হাজী মোঃ নূর হোসেন, সহ সভাপতি মোঃ নুর হোসেন, আফজাল হোসেন, মনির হোসেন, সাধারণ সম্পাদক আককাছ আলী (দলিল লেখক), সহ সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, কোষাধ্যক্ষ হাজী মোঃ আনর আলী মাদবর, সহ কোষাধ্যক্ষ সামছুজ্জোহা, প্রচার সম্পাদক আব্দুল জলিল, সহ প্রচার সম্পাদক মাসুম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ দুলাল হোসেন, সদস্য সাহাবুদ্দিন, রুহুল আমিন লুলু, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, নাইমুর রহমান কালাম, কামাল হোসেন, মিজানুর রহমান, শাওন প্রধান ও চান মিয়া প্রমূখ।

উল্লেখ্য গত ১১-৯-২০২০ তারিখে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব’কে সভাপতি ও মোঃ আক্কাছ আলী’কে সাধারণ সম্পাদক করে বায়তুল আক্সা জামে মসজিদের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া আরো ১৬ জনকে উপদেষ্টা করা হয়। উক্ত কমিটির অনুমোদন দেন বায়তুল আক্সা জামে মসজিদের মোতওয়াল্লী মোঃ জাহাঙ্গীর হোসেন ও আলহাজ্ব নুর মোঃ সুরুজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন